• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৩৮০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ৭২৬১ মেঘনায় অবসরপ্রাপ্ত মেজর মেহেবুবুর রহমানের দাফন সম্পন্ন মেঘনায় খাসজমি দখলমুক্ত, আট স্থাপনা উচ্ছেদ মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে উদ্যোগ নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ

নিজস্ব সংবাদ দাতা / ২৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০১৯

১৩ জুলাই ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,       

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে টানা এক সপ্তাহ যাবত ভারিবর্ষণের কারণে পাহাড়ের ঢলের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় চৌংড়াছড়ি মগপাড়ার ৩০-৩৫টি পরিবারের বসতবাড়ি জলমগ্ন হয়।

এসব পরিবারের প্রায় দুই শতাধিক লোকজনকে মহালছড়ি জোনের সেনাবাহিনী কর্তৃক ১৩ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টায় শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরন করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিগত কিছুদিন যাবত টানা ভারী বর্ষণের ফলে একদিকে পাহাড় ধ্বসের আতঙ্ক আর একদিকে পাহাড়ের ঢলের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় অনেকের বসতবাড়ি তলিয়ে যাওয়ায় মহালছড়িতে মানুষের জীবন যাত্রা প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে গরীব ও দুঃস্থ পরিবারগুলোর অবস্থা অবর্ণনীয়। তাই এসব বন্যায় কবলিত দুর্দশাগ্রস্থ,অর্ধাহারে-অনাহারে থাকা মানুষের পাশে থাকতে সেনাবাহিনী খাবার সামগ্রী বিতরণের উদ্যেগ গ্রহন করে। এ কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলে জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন