• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার যশোরে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ মেঘনায় গোডাউন ভেঙে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক ভাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৪০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

১৬ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী। ফাইল ছবি

বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য অধিবেশন শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হলে জনগণকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া আছে। আশ্রয়কেন্দ্রে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ সবকিছুই নিশ্চিত করা হবে।

এনামুর রহমান বলেন, আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি আরেও হতে পারে। যদি চীন, নেপাল, ভারতে আরেও বৃষ্টি হয় এবং সেখানে অবস্থিত ব্রহ্মপুত্র যমুনার পানি বাড়লে আমাদের বন্যা পরিস্থিতি আরেকটু অবনতি হতে পারে।

তিনি বলেন, বন্যায় এখন পর্যন্ত ২০ জেলা আক্রান্ত হয়েছে। প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। প্রত্যেক কমিটিকে দুর্যোগ মোকাবেলায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছি।

বজ্রপাতে থেকে রক্ষা পেতে ডিসিরা বজ্রপাত নিরোধক টাওয়ার বসানোর প্রস্তাব করেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন