• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

এজলাস কক্ষে খুন, কারো গাফিলতি আছে কিনা খুঁজে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

১৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লা আদালতের এজলাস কক্ষে ফারুক নামের এক আসামি খুনের ঘটনায় নিরাপত্তাগত দিক থেকে কারো কোনো গাফিলতি আছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে। আজ ধানমন্ডিতে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজলাস কক্ষে এমন একটি ঘটনা অনাকাঙ্খিত। কিভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে আসতে পারে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এতে যদি নিরাপত্তাগত দিক থেকে কারো কোন গাফিলতি থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আরেকটি বিষয়, আদালতে কেমন নিরাপত্তা দেয়া হবে এটি আদালত ঠিক করে পুলিশকে নির্দেশ দেয়। আদালতের চাহিদা মতই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

তবে এমন ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা নানারকম পদক্ষেপ গ্রহণ করছি। খুব দ্রুত তা বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন