ঢাকা   ০৫:০৪:৩৬ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

ফল এল নুসরাতেরও

Reporter Name
  • Update Time : Wednesday, July 17, 2019,
  • 314 Time View
  • ১৭ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক নিউজ :: যৌন নিপীড়নের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির উচ্চ মাধ্যমিক সমমানের (আলিম) পরীক্ষার ফল এসেছে। একটিমাত্র বিষয়ে অংশ নিতে পেরেছিলেন তিনি। বুধবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কোরআন মাজিদ ও হাদিস বিষয়ের ওই পরীক্ষায় নুসরাত ‘এথ গ্রেড পেয়েছেন। বাকি পরীক্ষাগুলো দিতে না পারায় তাকে অনুত্তীর্ণ দেখানো হয়েছে। দ্বিতীয় পরীক্ষার দিনই তিনি আক্রান্ত হন।গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা যৌন নির্যাতন করে। এ ঘটনায় সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা তুলে না নিতে রাজি না হওয়ায় আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গিয়ে গত ৬ এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অধ্যক্ষের সমর্থকদের দেওয়া আগুনে ঝলসে যায় নুসরাতের শরীর। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুসরাত মারা যান। ফলে কোরআন ও হাদিস বিষয়ের ওই একটি পরীক্ষা বাদে বাকি পরীক্ষাগুলো দেওয়া হয়নি তার।এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০ জুন থেকে এ মামলার বিচার শুরু হয়েছে। এখন পর্যন্ত ৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি