• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বাংলাদেশের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম দাউদকান্দিতে গাঁজা, চাপাতি-রডসহ গ্রেপ্তার ৭ পাঁচ বছর পর কাকন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার শাহরুখকে দেখলেই উত্তেজিত হন সৌরসেনী চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

মেঘনায় ইউপি চেয়ারম্যানও ওয়ার্ড মেম্বার বরখাস্ত

নিজস্ব সংবাদ দাতা / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

১৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা  টিভি. কম,

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলার চালি ভাঙ্গা ইউপি চেয়ারম্যান লতিফ সরকার ও ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলমকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানা যায়।

১১ জুলাই এ প্রজ্ঞাপনটি জারি করা হয়। এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় কুমিল্লার মেঘনা উপজেলার চালি ভাঙ্গা ইউপি চেয়ারম্যান লতিফ সরকার ও ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলমের বিরুদ্ধে মেঘনা থানায় জিআর ৮৫/২০১৬৭ নং মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহিত হওয়ায় তাদের দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে। এই দুই জনপ্রতিনিধি কর্তৃক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম পরিষদসহ  জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানয়ি সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা  ৩৪(১) অনুযায়ী তাদেরকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন