• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

খাগড়াছড়িতে গৃহবধুর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

১৯ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি: খাগড়াছড়ির কলেজ গেইট এলাকায় ভাড়াবাসা থেকে রোজিনা বেগম (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল খবর পেয়ে তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধুর এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে রোজিনার স্বামী মনির হোসেন। নিহত রোজিনা পানছড়ি উল্টাছড়ির বাসিন্দা আ: রশিদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আড়াই বছর পূর্বে সম্পর্ক করে বিয়ে হয় তাদের। গত বুধবার রাতে টমটম জমা দিয়ে রাতের কোন এক সময় মনির হোসেন তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।

রেজিনার মা শিরিনা বেগম জানান, প্রেমের সম্পর্ক করে বিয়ে হলেও তাদের মধ্যে বিরোধ লেগেই ছিল। গত দু দিন ধরে মেয়ের সাথে যোগাযোগ হয়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো: আফসার বলেন, প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন