• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘর নিজেই পুড়িয়েছিলেন প্রিয়া সাহা-হিন্দু সম্প্রদায়ের লোকজন

নিজস্ব সংবাদ দাতা / ২৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুলাই, ২০১৯

২১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    

ডেস্ক রিপোর্টঃ

ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহার অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন, পিরোজপুরে তার গ্রামের বাড়ির হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা বলছেন, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘর নিজেই পুড়িয়েছিলেন প্রিয়া সাহা। জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করেছেন তার স্বজনরাও। স্থানীয় সংসদ সদস্যের অভিযোগ, সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের অপচেষ্টা করছেন ওই নারী।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহা বিশ্বাসের অভিযোগ নিয়ে আলোচনা চলছে, তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরের চরবানিয়ারীতেও।

প্রিয়া সাহার ঘর পোড়ার সত্যতা মিললেও তার অভিযোগ নিয়ে স্থানীয়দের দ্বিমত আছে। প্রতিবেশীদের দাবি, ঘর পোড়ানোর ঘটনা ব্যক্তিগত দ্বন্দ্বে। এখানে ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।

গ্রামটিতে ধর্মীয় সম্প্রীতির কথাও তুলে ধরেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রিয়া সাহার এমন আচরণে ক্ষুদ্ধ তারাও।

স্থানীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর অভিযোগ প্রিয়া সাহার বক্তব্য উদ্দেশে প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের অপচেষ্টা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় রিলিজিয়াস ফ্রিডম কনফারেন্স অংশ নিতে যাওয়া প্রিয়া সাহা বিশ্বাস ট্রাম্পের কাছে, সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি তার বাড়ি ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ করেন।

সূত্রঃ চ্যানেল টোয়েন্টি ফোর


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন