• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন

ফাঁসির আগে আসিফের সেলফি!

নিজস্ব সংবাদ দাতা / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

২৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

বিনোদন ডেস্ক :: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের একটি ছবি।যেখানে দেখা গেছে- খোঁচা খোঁচা দাঁড়ি ভর্তি বিষন্ন মুখে দাঁড়িয়ে তিনি। আর তার গলায় ঝুলছে ফাঁসির দড়ি!ছবিটি ভাইরাল করেছেন আসিফ আকবর নিজেই। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফাঁসির আগে ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি।থযদিও এমন ভয়ানক বার্তা দেয়ার সঙ্গেসঙ্গে বিষয়টিকে গুরুত্ব দিয়ে (সিরিয়াসলি) না নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।তবুও ভক্তরা কী আর সে কথা শুনে! অনেকে অবশ্য বেশ কৌতূহল হয়ে উঠেছেন।মূলত, পুরো বিষয়টাই মেকি, বাস্তব কোনো ঘটনা নয় এটি। নতুন মিউজিক ভিডিওর একটি দৃশ্যকে নিজের ফেসবুক পেজে এভাবেই উপস্থাপন করেছিলেন আসিফ।আর তাতে হুমড়ি খেয়ে পড়ে তার ভক্ত-অনুরাগীরা। ইতিমধ্যে ১০ হাজার লাইক ছাড়িয়ে গেছে ফাঁসির দড়ি গলায় ঝোলানো আসিফ আকবরের সেই ছবিটি।গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ছবিটি পোস্ট করে আফিস জানিয়েছিলেন, গাজীপুরের কালিয়াকৈরে একটি শুটিং বাড়িতে ‘আমার বিশ্বাসথ শিরোনামে একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। জনপ্রিয় গীতিকার ইথুন বাবুর কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ফেরারী ফরহাদ। যথারীতি কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর নিজেই।এদিকে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে একাধিক নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন আসিফ আকবর।কিছুদিন আগে, ‘তোর কথায় সন্ধ্যা নামেথ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। সহশিল্পী হিসেবে আছেন জুলি। আহমেদ রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাস।খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আসিফ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন