• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১

নিজস্ব সংবাদ দাতা / ২৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সোনারগাঁও থানা পুলিশ ৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছে।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নির্দেশনায় এসআই (নিঃ) পংকজ কুমার আচার্য ও এএসআই (নিঃ) জাফর পাট্টাদার সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে থানাধীন আসারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজা-এর পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
এ সময় কুমিল্লা থেকে আসা একটি ১৫০ সিসি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে ঢাকার দিকে পালানোর চেষ্টা করে। চেকপোস্ট থেকে প্রায় ১০ গজ দূরে মোটরসাইকেলটির পেছনের চাকা পাংচার হয়ে গেলে আরোহী দুইজন মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে তল্লাশি করে মোটরসাইকেলে থাকা ম্যাগি ইনস্ট্যান্ট নুডুলসের একটি কার্টনের ভেতর ঘিয়া রঙের কসটেপে মোড়ানো দুইটি পোটলা থেকে আনুমানিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
ঘটনার পর অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে পৌরভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার পশ্চিম বনগ্রাম এলাকায় হলেও বর্তমানে বরিশাল জেলার লালখাড়াবাড়ী এলাকায় বসবাস করছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জিসান জানায়, পলাতক সহযোগী জীবন (২২) কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে কাঁচপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। মোটরসাইকেলটি জীবন চালাচ্ছিল এবং গাঁজার কার্টনটি জিসানের কাছে ছিল।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন