• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় অনুরোধ জানানো হয়েছে ভারতকে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বাংলাদেশের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম

হোমনায় পুলিশের গুজববিরোধী প্রচারণা।

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

২৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় দিনভর বিভিন্ন স্থানে ছেলেধরা গুজবে বিভ্রান্ত না হতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে লিফলেট সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে হোমনা থানা পুলিশ। এরই অংশ হিসেবে আজ বুধবার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনা মূলক বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার (হোমনা- মেঘনা সার্কেল) মো. ফজলুল করীম, হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে  রাব্বী। এ সময় কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছেলে ধরা গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পদ্মাসেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটি সম্পূর্ণ

গুজব। এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, আমার হোমনা তিতাসের কেউ যেন ছেলেধরা সন্দেহে কাউকে গণধোলাই না দেন। সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলে নিকটস্থ থানায় কিংবা ৯৯৯ পুলিশ হেল্প লাইনে যোগাযোগ করারও পরামর্শ দেন। এতে উপস্থিত ছিলেন উপজেলাজাত পরিষদের চেয়ারম্যান রেহানা মজিদ, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার,আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন