• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার :ড.খন্দকার মারুফ হোসেন হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ

ছেলেধরা’ গুজবে সচেতনতা সৃষ্টিতে মাটিরাঙ্গায় পুলিশের প্রচারণা

নিজস্ব সংবাদ দাতা / ২৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

  • ২৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছেলে ধরা গুজব কে কেন্দ্র করে কোন প্রকার বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ নিয়ে মাঠে নেমেছে মাটিরাঙ্গার পুলিশ প্রশাসন।

জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দিনভর মাটিরাঙ্গা উপজেলা সদরের বিভিন্ন জনগুরুত্বপুর্ণ স্থানে লিফলেট বিতরণ করেছে পুলিশ সদস্যরা। মাটিরাঙ্গা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুঁইয়া ও টিআই মো. জয়নাল আবেদীন এ সচেতনতা কর্মসুচীতে অংশগ্রহণ করেন।

ছেলে ধরা সন্দেহে কোন ব্যাক্তির আচরন চলাফেরা সন্দেহজনক হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহবান জানিয়ে মাটিরাঙ্গা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, কাউকে পিটিয়ে হত্যা করার অধিকার কারো নেই। আইন কখনোই নিজের হাতে তুলে নেয়া যাবেনা। আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দিন,যথাযথ ও সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করুন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া বলেন, সারাদেশের মতো মাটিরাঙ্গার মানুষও ছেলেধরা গুজবের পেছনে ছুটছে।  এ গুজব এখন আতঙ্কে পরিনত হয়েছে। আমরা চাই সাধারন মানুষ গুজব থেকে বেরিয়ে আসুক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুক। তিনি আরো বলেন, একটি গুজব অনেক বড় অপরাধের জন্ম দিতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন