• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে দখলদারির জেরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ফুটের রাস্তা এখন সাড়ে ৪ ফুট জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

কাশ্মীর পুরোপুরি বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদ দাতা / ৩৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০১৯

৫ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট:

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে ১৪৪ ধারা জারি করেছে ভারত সরকার। মোতায়েন করা হয়েছে হাজার হাজার আধাসামরিক বাহিনীর সদস্য। মাঝে মধ্যেই বেজে উঠছে সাইরেন আর ভারী বুটের শব্দে কেঁপে উঠছে উপত্যকা। যেন উদ্বেগ-উৎকণ্ঠায় স্তব্ধ হয়ে আছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে বিরাজ করছে শুধুই আতঙ্ক।

১৪৪ ধারা জারির পাশাপাশি সেখানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও ডিশ সংযোগ। এভাবে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কাশ্মীরকে।

শুধু তা-ই নয়, এই আতঙ্কের মধ্যেই ভারত সরকার আজ সোমবার বাতিল করেছে কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত আইন ধারা-৩৭০।

এই আইন বাতিলের ফলে জম্মু-কাশ্মীর থেকে আলাদা করা হয়েছে লাদাককে। লাদাক নেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসনের আওতায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন