• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর

নিজস্ব সংবাদ দাতা / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

২৮ আগস্ট ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে আগুনে পুড়ে চাই হয়েছে ৫ বসতঘর। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির দক্ষিণ মাথার রুখই চৌধুরী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে স্থানীয় একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত্র। তবে এটি কি রান্না ঘরের চুলার আগুন নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন তাৎক্ষনিক নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদুল হক মাসুদ জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডের ক্ষয়-ক্ষতি নিরুপনে তিনি ঘটনাস্থলে থেকে কাজ করছেন বলেও জানান।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরাও ঘটনাস্থরে যায়। ফায়ার সার্ভিসসহ সকলের প্রচেষ্ঠায় বড় ধরনের অগিকান্ডের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন