• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল

শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা পালনের আহবান ইউএনও বিভীষণ কান্তি দাশ

নিজস্ব সংবাদ দাতা / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

২৮ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,
খাগড়াছড়ি প্রতিনিধি :

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বাংলাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে হবে। তবেই আমরা আগামীর পথে এগিয়ে যাবো।

বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভুতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, এই সরকারের আমলে দেশের শিক্ষাখাতের যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোনোদিনই হয়নি। এজন্য শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা পালন করতে হবে।

বাংলাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও এলজিইডির সহকারী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের লে-আউট প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন