• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

দোয়ারাবাজারের মহব্বতপুর বাজারে উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

২৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারি খাস ভূমি উদ্ধার করেছে ভাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল। অভিযানকালে বাজার সংলগ্ন মরা নদীতে সরকারি খাস ভূমির উপর নির্মাণাধীন দেলোয়ার হোসেনের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় দোয়ারাবাজার থানা পুলিশ, সার্ভেয়ার নুরে আলম, ভূমি উপসহকারী মুহিত আহমদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন