• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হালদার স্রোতে ভেসে গেল তিন উপজেলার সংযোগ সাঁকো, দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষের দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের সদরপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন সংস্কৃতি ও মানবতার মেলবন্ধনে সম্মানিত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম: স্বীকৃতি দিল জাতীয় মানবাধিকার সোসাইটি তৃণমূলের প্রতিবাদ মিছিলে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ‘চোর চোর’ স্লোগান শার্শা সীমান্তে বিজিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ অবসান হলো দীর্ঘদিনের দুর্ভোগের, কয়রা ও শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ হস্তান্তর বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট: বিএনপি নেতার সংবাদ সম্মেলন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদরাসার ২ শিক্ষার্থী নিহত, ব্যাপক হতাহতের আশঙ্কা

দেশের প্রতি ইঞ্চি জমি বিদেশি মুক্ত করা হবে: অমিত শাহ

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

১ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি . কম, ডেস্ক রিপোর্ট :

ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে গিয়ে অমিত শাহ বলেছিলেন, বাংলায়ও নাগরিক তালিকা হবে। অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তাড়ানো হবে। ভোটে জিতে স্বরাষ্ট্রমন্ত্রীর গদিতে বসে অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশের প্রতি ইঞ্চি জমি বিদেশি মুক্ত করা হবে।

শনিবার আসামে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশের পরেই পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলঙ্গানাসহ বিজেপির রাজ্য নেতারা নিজের নিজের রাজ্যে এনআরসি চালুর দাবি তুলেছেন। কংগ্রেসসহ বিরোধী দলের নেতারা মনে করছেন, বিজেপি এনআরসিকে সামনে রেখে অর্থনীতির দুরবস্থা থেকে নজর ঘোরানোর চেষ্টা করবে, মেরুকরণের রাজনীতি করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ২০২০ সালে এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার চূড়ান্ত হবে। তা আগামী দিনে পুরো দেশে এনআরসির ভিত্তি হিসেবে কাজ করবে।

এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবেন। তবে নাগরিকত্ব আইনে সংশোধন করে হিন্দু অনুপ্রবেশকারীদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হবে।

আগামী বছর দিল্লির বিধানসভা ভোট। তার আগে এনআরসির দাবি তুলে রাজ্যের বিজেপি সভাপতি মনোজ তিওয়ারির দাবি, দিল্লিতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। তাই এখানেও এনআরসি দরকার। একই সুরে তেলঙ্গানায় বিজেপির পরিষদীয় দলনেতা রাজা সিংয়ের দাবি, তেলঙ্গানাতেও এনআরসি হোক।

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়েছেন। পুরো দেশে এনআরসি চালু প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার তৈরি করে ফেলার লক্ষ্য নেওয়া হয়েছে।

কোনো এলাকায় যারা গত ছয় মাস ধরে রয়েছেন, তাদের নাম ও অন্যান্য তথ্য রেকর্ড করা হবে। এই এনপিআর তৈরি হলে তার ভিত্তিতে আসামের আদলে পুরো দেশে এনআরসি তৈরি হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন