ঢাকা   ০৭:৫২:১০ এএম, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বসেরা দুই বিজ্ঞানী মেঘনার সন্তান রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার

সরকারের মুখোশ খুলে দিয়েছে এনআরসি -মমতা

Reporter Name
  • Update Time : Sunday, September 1, 2019,
  • 261 Time View

১ এপ্রিল ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হলো ভারতের আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি)। শনিবার স্থানীয় সময় সকালে প্রকাশিত তালিকায় রাষ্ট্রহীন করা হয়েছে ১৯ লাখের বেশি বাঙ্গালিকে। যদিও সেই তালিকা নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এনআরসি প্রকাশের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা কেবলই রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল। তবে এই এনআরসি বিপর্যয় এবার তাদের মুখোশ খুলে দিয়েছে। দেশবাসীর কাছে এখন জবাব দিতে হবে। দেশ ও সমাজের স্বার্থ বাদ দিয়ে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।থ টুইটার পোস্টে মমতা আরো লিখেছেন, ‘আমার বাংলাভাষী ভাইবোনদের জন্য খারাপ লাগছে। কেননা জাঁতাকলে পড়ে এখন ভুগতে হচ্ছে তাদের।

এদিকে এনআরসিকে কার্যত সমর্থন দিয়ে বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘বাংলাদেশি হিন্দুদের স্বাগত, অনুপ্রবেশকারী মুসলিমদের এই ভারতবর্ষে কোনো ঠাঁই নেই।থ রাজ্য বিজেপির সভাপতি আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে জারি করা হবে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি)। বর্তমানে যদিও তৃণমূল সরকার বিষয়টির প্রবল বিরোধী। তাছাড়া বিরোধী বাম এবং কংগ্রেস পর্যন্ত এর বিরোধিতা করেছে। যদিও রাজ্যে এনআরসি জারি করতে বিজেপি অটল ভূমিকা পালন করবে।

যদিও বিশ্লেষকদের মতে, আসামের এনআরসি তালিকা থেকে বাদ পড়াদের কাছে বাংলাদেশের কোনো নাগরিকত্ব নেই; এমনকি ভারত ছাড়া আর কোনো দেশেরই নাগরিকত্ব নেই তাদের। এমন অবস্থায় ভারত তাদের নাগরিকত্ব কেড়ে নিলে মানুষগুলো একদমই রাষ্ট্রহীন হয়ে পড়বে; যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। যে কারণে ভারত অনেকটা বাধ্য হয়েই তালিকা থেকে ছিটকে যাওয়াদের নিজ দেশের ভেতরেই বন্দি বানিয়ে রাখবে বলে দাবি সংশ্লিষ্টদের। যার অংশ হিসেবে আসামে এরই মধ্যে নতুন করে ১০টি বন্দি শিবির নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। তাছাড়া অঞ্চলটিতে অতিরিক্ত ১৭ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি