ঢাকা   ০৪:৪৬:৩৫ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

বাংলাদেশ হাইকমিশন মালয়ে‌শিয়া ও আইওএমের মধ্যে বৈঠক

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026,
  • 45 Time View

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে মাল‌য়ে‌শিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তিন সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-মালয়শিয়া অভিবাসন করিডোরকে অভিবাসী বান্ধব করার লক্ষ‍্যে আইওএম-এর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় উভয় পক্ষ একযোগে কাজ করার প্রত‍্যয় ব‍্যক্ত করে।

এ সময় মালয়েশিয়ার বিভিন্ন জেলখানা ও ডিটেনশন সেন্টারে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনী ও কল‍্যাণমূলক সেবা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত‍্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা দেওয়ার জন‍্য আইওএমকে আহ্বান জানানো হয়।

একইসঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সব পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে মানবপাচারের শিকার ব্যক্তিদের, বিশেষত নারী ভিকটিমদের উদ্ধার, নিরাপদ আশ্রয়, প্রত্যাবাসন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

এ ছাড়া, নিরাপদ অভিবাসনের প্রসারের পাশাপাশি মানবপাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি ও ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও আইওএম-এর যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অব‍্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

এ ধরনের কর্মসূচিতে নিয়োগকারী কর্তৃপক্ষ, কর্মী ও ক্ষতিগ্রস্ত ভিকটিমদের সম্পৃক্ত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়, যাতে সব অংশীদারদের মধ্যে সহযোগিতা ও প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করা যায়।

বাংলাদেশ হাইকমিশন থেকে বৈঠ‌কে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা।

উল্লেখ‍্য, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং অনিয়মিত কর্মীদের সম্মানজনক প্রত‍্যাবাসনে বাংলাদেশ হাইকমিশন আইওএম-এর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি