ঢাকা   ০৭:২১:৩৫ পিএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026,
  • 39 Time View

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা পুলিশের ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম। বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করেন।
জেলা পুলিশের কার্যক্রমে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “এ স্বীকৃতি আমার একার নয়; মেঘনা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মেঘনাবাসীর আস্থা অর্জনে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, মেঘনা থানার আওতাধীন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা পুলিশের এ স্বীকৃতিকে মেঘনা থানার কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ পুরস্কার ভবিষ্যতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি