ঢাকা   ০৪:৪৭:২২ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা: যুবক আটক

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026,
  • 13 Time View

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ যাচাই করে ওই যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝিনাইদহ সদর থানা পুলিশের অভিযানে ওই যুবককে আটক করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর আসামিকে আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে রাত ৯টার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমান ওরফে সম্রাট নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি