• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে হত্যা মামলার ৪ আসামী জামিন নিয়ে বিদেশে পাড়ি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

৩ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, শহিদুল ইসলাম কাজল,

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে চরমাগুড়া গ্রামের বহুল আলোচিত শাম্স উদ্দিন হত্যা মামলার ৪জন আসামী জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেড়িয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে চরমাগুড়া গ্রামের মসজিদের ঈমামকে কেন্দ্র করে ওই গ্রামবাসীদের মধ্যে সৃষ্ট বিরোধে ২০১৩ সনের ১৮ অক্টোবর খুন হয়েছেন শামস উদ্দিন। ওই হত্যাকান্ডের সাথে জড়ীত থাকার অভিযোগে ৫২ জনের বিরুদ্ধে জামালপুর থানায় মামলা করেন নিহতের ছেলে তারা মিয়া। জামালপুর থানার মামলা নং-২৭ তাং ২০/১০/১৩ইং। সম্প্রতি ওই মামলার ৪জন আসামী আদালত থেকে জামিন নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছেন। তাদের মধ্যে মৃত মারফত আলীর পুত্র জনি গেছেন সৌদী আরব, আবু বক্করের পুত্র হাফিজুল সিঙ্গাপুরে, শাহজাহান আলীর পুত্র শহিদ মিয়া ব্রুনাই এবং ওমর আলীর পুত্র জুয়েল মিয়া চলে গেছেন ব্রুনাই। সেখানে তারা উপার্যন করছেন কঁাচা পয়সা, যাপন আয়েশি জীবন।
এ ব্যাপারে হাফিজুলের পিতা আবু বক্কর, শহিদ মিয়ার মা ফুলজান, জুয়েল মিয়ার চাচা আহম্মদ আলী ও তাদের সন্তানরা চরমাগুড়া গ্রামের শাম্স উদ্দিন হত্যা মামলার ৪জন আসামী জামিনে মুক্তি পেয়ে বিদেশ যাওয়ার কথা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন