• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৫.৪৯ শতাংশ

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

২৬ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে লিখিত এবং বহুনির্বাচনি উভয় পরীক্ষায় পাস করেছে ৪ হাজার ৩৬২ জন শিক্ষার্থী অর্থাৎ ১৫ দশমিক ৪৯ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষায় এবার পাসের হার ১৫.৪৯ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ১০.৯৮% শতাংশ। এবার পাস করেছেন ৪ হাজার ৩৬২ শিক্ষার্থী। অনুত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৮০৭ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ২৯ হাজার ৫৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৮ হাজার ১৬৯ জন। এমসিকিউতে পাস করেন ৬ হাজার ৮০২জন। এর মধ্যে লিখিত পরীক্ষায় পাস করেন ৪ হাজার ৩৬২জন। বিভিন্ন কারণে ৬৮টি উত্তরপত্র বাতিল হয়েছে।

‘গথ ইউনিট ভর্তি পরীক্ষা অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নাম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বারের মাধ্যমে  ফল জানতে পারবেন।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন