• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে বিশেষ সেল : শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

১৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র‍্যাগিং ও যৌন নির্যাতন বন্ধে বিশেষ সেল গঠন করা যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নির্যাতনে বুয়েটর ছাত্র আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় র‍্যাগিং নিয়ে সমালোচনার মধ্যে এই সেল গঠনে মত দিলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী রোববার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিথ নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হবে যাতে কোনো শিক্ষার্থী অন্যের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত না হয়। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংশ্লিষ্ট সবার সেবাপ্রাপ্তি সহজ করবে ও নতুন সফটওয়্যার ব্যবহার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যোগাযোগ আরও দ্রুত এবং স্বচ্ছ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাহমুদ উল হক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন