• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

নতুন এমপিওভুক্তির ঘোষণা আসছে বুধবার

নিজস্ব সংবাদ দাতা / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

২২ অক্টোবর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, নাজমা আক্তার :
এক হাজার ৬৫১টি স্কুল ও কলেজ এবং এক হাজার ৭৯টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠাসহ মোট ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসছে আগামী বুধবার (২৩ অক্টোবর)। এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে সংবাদপত্রের সম্পাদকসহ শিক্ষা বিটের রিপোর্টারদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে নতুন এমপিওভুক্তির তালিকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এমপিও পেতে যাওয়া প্রতিষ্ঠান এক হাজার ৬৫১টি। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ১ হাজার ৭৯টি মাদ্রাসা, কারিগরি, বিএম ও কৃষি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ নিয়ে মোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াচ্ছে ২ হাজার ৭৩০টি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কিছু কম বেশি হতে পারে। এমপিও পেতে যাওয়া এই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সর্বশেষ এমপিওভুক্ত করা হয়েছিল ২০১০ সালে।

সূত্র: বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন