• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পাকিস্তানে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৬২ জনের প্রাণহানী

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

৩১ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে অন্তত ৬২ জন যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার দেশটির লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।-খবর দ্য ডনের

নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহতদের বাহাওয়ালপুরের বাহাওয়াল ভিকটোরিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লিয়াকতপুরের পুলিশ কর্মকর্তা তৈমুর খান জানান, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। এসময় ট্রেনের মধ্যে থাকা এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে ওই পুলিশ কর্মকর্তা নিহতের সংখ্যা ২৫ ও ৪৬ জন বলে জানান। পরে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলেও জানান তিনি।

দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ জানান, ট্রেনটি পাকিস্তানের করাচি থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। ট্রেনটির যে বগিতে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরি করার জন্য তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, এ সময় প্রাণ বাঁচাতে অনেকে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। তিনি বলেন, এ ঘটনায় উদ্ধার অভিযানে ১১২২ জনের একটি টিম মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন