• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দোয়ারাবাজারে ভারতীয় মহিষের তাণ্ডব, আহত ১৫ জন

নিজস্ব সংবাদ দাতা / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

৩১ অক্টোবর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম

সুনামগঞ্জ(দোয়ারাবাজার)প্রতিনিধি :সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় চোরাকারবারীদের মাধ্যমে ভারত থেকে নেমে আসা মহিষের তাণ্ডবে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার কলাউড়া, রামসাইরগাও গ্রামগুলোতে তাণ্ডব চালায় এই মহিষটি।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারের কলাউড়া সীমান্ত দিয়ে গরু চোরাকারবারী ভারত থেকে বুধবার রাত্রে ৭টি মহিষ বাংলাদেশে আনেন।বৃহস্পতিবার দুপুরে মহিষ বালিউড়া বাজারে বিক্রির উদ্দ্যেশ্যে রওয়ানা দিলে একটি মহিষ পাগলামি শুরু করেন একপর্যায়ে কলাউড়া ও রামসাইরগাও এলাকার লোকজন মহিষটিকে আটকের চেষ্টা করলে অন্তত ১৫ জন আহত হয়।

মহিষের আক্রমণে কলাউড়া গ্রামের আহতরা হলেন- দুলু মিয়ার পুত্র ইব্রাহীম,সাদেক মিয়ার পুত্র খলিল মিয়া, সামাদ মিয়ার পুত্র আলমগীর হোসেনকে গুরুতর অবস্থায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।আহত বাকীদের নাম এখনো জানাযায়নি রিপোর্ট লেখা চলাকালীন(সন্ধ্যা ৬ ঘটিকা) পর্যন্ত মহিষ আটক করা সম্ভব হয়নি বলে জানাগেছে।

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য উজায়ের হোসেন ফারুক বলেন, আলমগীর নামে একজন সিলেট ওসমানী মেডিক্যাল চিকিৎসাধীন আছেন,এখনো মহিষ আটক করা সম্ভব হয়নি।এলাকাবাসী আতংকিত অবস্থায় আছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:আবুল হাশেম বলেন,বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন