• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ঘূর্ণিঝড় ‘কালমেগি’ ধেয়ে আসছে

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

২০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

স্থলভাগের দিকে ক্রমশ ধেয়ে আসছে সামুদ্রিক ঝড় ‘কালমেগি’। চার দিন ধরে প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালানোর পর টাইফুনের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে ফিলিপাইন উপকূলে। এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার। এর কম তো নয়ই, বরং গতিবেগ আরও বাড়লেও বিস্মিত হওয়ার কোন কারণ নেই।

সামুদ্রিক এই ঝড়ের নাম ‘কালমেগি’। ক্রমশই শক্তি বাড়িয়ে ‘কালমেগি’ এখন টাইফুন। হাতে বিশেষ সময়ও নেই। কালমেগির ভয়ঙ্কর থাবা থেকে লোকজনকে বাঁচাতে, সমুদ্র উপকূল খালি করছে প্রশাসন। বর্তমানে ফিলিপাইনের উত্তরাঞ্চলে, ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। ফিলিপাইন উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়ে ঝড়টি চলে যাবে দক্ষিণ-পশ্চিমে। তবে, উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে সময় নেবে প্রায় ১২ ঘণ্টা।

কালমেগি আছড়ে পড়ার আগেই উত্তাল সমুদ্র বিপদের সংকেত দিচ্ছে। ফিলিপিন্সের সমুদ্র উপকূলে বইছে ঝড়ো হাওয়া। স্থানীয়রা আবার এই ঝড়ের নাম দিয়েছেন রামন।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি বছর ‘কালমেগি’ই ফিলিপাইনের সবচেয়ে বড় ঝড় হতে চলেছে। এখনও পর্যন্ত যা খবর, ফিলিপাইনের কাগায়ান প্রদেশের উপর ঝড় আছড়ে পড়ার কথা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন