• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

২০১৯ সালের বিশ্ব খাদ্য সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৮৩ তম।

নিজস্ব সংবাদ দাতা / ২৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

১০ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

২০১৯ সালের বিশ্ব খাদ্য সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৮৩ তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন। সোমবার প্রকাশিত ‘গ্লোবাল সিকিউরিটি ইনডেক্স -এর প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের সমীক্ষার ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে ১১৩টি দেশের ডাটা তুলে ধরা হয়েছে। ক্রয়ক্ষমতা, খাবারের প্রাপ্যতা, সবার জন্য পুষ্টিকর খাবারের গুনমানের মতো উপাদানগুলোর ওপর ভিত্তি করে এ প্রতিবেদনে দেশগুলোর র‍্যাংকিং বা অবস্থান নির্ধারণ করা হয়েছে।

টানা দ্বিতীয়বারের মতো তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এরপর রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়ে। সপ্তম স্থানে রয়েছে সুইডেনের নাম। এরপর রয়েছে যথাক্রমে কানাডা, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার নাম।

তালিকায় ৬৬তম স্থান নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান ও নেপালের অবস্থান যথাক্রমে ৭২, ৭৮ ও ৭৯তম।

তালিকায় স্থান পাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ওপরের দিকে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, কাজাখস্তান, থাইল্যান্ড ও আজারবাইজান।

এবারের প্রতিবেদনে খাদ্য নিরাপত্তার ওপর পরিবেশগত সংকটের সম্ভাব্য হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন