• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছাগলনাইয়ায় ক্রিকেট খেলার মাঠে ক্রিকেটস্ট্যাম্পের আঘাতে কিশোর নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০

৬ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নস্থ এলনা পাথর গ্রামে,৫ জানুয়ারী বিকালে ক্রিকেট খেলার মাঠে সহপাঠী দুই কিশোরের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে,একি গ্রামের পাশ্ববর্তী বাড়ীর লোকমান হোসেনের কিশোর পুত্র,রিয়াজ উদ্দিন অপু (১৩) তার সহপাঠী ওমান প্রবাসী নুরুল আলমের পুত্র,কিশোর আশ্রাফ হোসেন রাকিব (১৪) কে খেলার মাঠে থাকা ক্রিকেট স্ট্যাম্প দিয়ে সজোরে মাথায় আঘাত করে।মাথায় আঘাত প্রাপ্ত কিশোর রাকিব তাৎক্ষণিক মাঠে লুটিয়ে পড়লে,আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিবের গুরুতর অবস্থা দেখে তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।রাকিবকে ওইখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে,আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জানুয়ারী গভীররাতে রাকিবের মৃত্যুহয়।
এদিকে কিশোর রাকিবের হত্যাকারী অপর কিশোর অপু ঘটনার পরপরই পালিয়ে যায়।পরে ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নির্দেশে থানার এসআই ইয়াছির আরাফাতের নেতৃত্বে পুলিশের একটি টিম রাত আনুমানিক ১০ টার দিকে,পলাতক কিশোর অপুকে পাঠাননগর তার নানার বাড়ীর এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
কিশোর অপুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার অফিসার সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন