• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে

নয়াবাজারে সাংবাদিকদের উপর হামলা : গ্রেফতার ৪

নিজস্ব সংবাদ দাতা / ২৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

১২ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বন্ড সুবিধা নিয়ে অবৈধভাবে ব্যবসা করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে পুরান ঢাকার কসাইটুলি, ইসলামপুর, জিন্দাবাহার ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে বংশাল থানা পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাকৃতরা হলেন- সাব্বির, জনি, গোলাম মোস্তফা ও নয়ন।

এর আগে, নিউজ টোয়েন্টিফোরের গাড়ি ভাঙচুর ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার বংশাল থানায় মামলা করা হয়। নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক ফখরুল ইসলাম (৩০) বাদী হয়ে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে অভিযুক্ত করে এ মামলা করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে বংশালের নয়াবাজার এলাকায় কাস্টমস কতৃর্পক্ষ অবৈধ বন্ডের পেপার কার্টিসের ওপর অভিযান পরিচালনা করে। সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় চ্যানেলটির একটি টিম। এ সময় অজ্ঞাতনামা লোকজন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাদের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে পুলিশ অভিযান চালিয়ে নিউজ টোয়েন্টিফোরের হারানো ক্যামেরা ও ব্যাকপ্যাক উদ্ধার করে।
জাগরণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন