• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

সাবাস বাংলাদেশ

নিজস্ব সংবাদ দাতা / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০

২৫ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে সাদা পোশাকে জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে নাঈম হাসান ও তাইজুল ইসলামের ঘূর্ণিজাদুতে জিম্বাবুয়েকে ১৮৯ রানে অলআউট করেছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৫৬০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

এর আগে সর্বশেষ ছয় টেস্টের সবকটিতেই হার নিয়ে মাঠ ছেড়েছিলো বাংলাদেশ। এরমধ্যে ৫টিই ছিলো ইনিংস ব্যবধানে হার। অন্যটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ২২৪ রানে হেরেছিলো টাইগাররা। বাংলাদেশের আগের জয় ছিলো এই জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছিলো মুশফিক-তামিমরা।

আগের দিনের ২ উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে সফরকারীরা। আগের দিনের ৮ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করেই তাইজুলের বলে সাজঘরে ফেরেন ওপেনার কেভিন কাসুজা। এরপর কিছুটা প্রতিরোধ তৈরির চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। দলীয় ৪৪ রানের মাথায় আগের দিন দুই উইকেট নেয়া নাঈম হাসানের ঘূর্ণিতে পরাস্ত হন টেইলর (১৭)।

এরপর সিকান্দার রাজাকে সঙ্গে নেয় আরো একটি ছোটো প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক আরভিন। চতুর্থ উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন তারা। দলীয় ১০৪ রানের মাথায় ৪৯ বলে ৪৩ রান করে রানআউটের শিকার হন আরভিন।

এর পরপরই প্রতিরোধ গড়ে তোলা সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। ৭১ বলে ৩৭ রান করে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন রাজা।

শেষবারের মতো চেষ্টা করেন মারুমা-চাকাবা জুটি। দলীয় ১৬৫ রানের মাথায় চাকাবার বিদায়ের পরপরই ভেঙে পড়ে জিম্বাবুয়ের লড়াই। তরুণ স্পিনার ঘূর্ণিবিষে নীল জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে। ৫২ বলে ৪১ রান করেন মারুমা। ৮২ রান খরচায় ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার নাঈম। তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ক্রেইগ আরভিনের ১০৭ রানের ওপর ভর করে ২৬৫ রান তোলে সফরকারীরা। জবাবে মুশফিকুর রহিমের অপরাজিত ২০৩ ও মুমিনুল হকের ১৩২ রানের ওপর ভর করে উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

ইনিংস ও ১০৬ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। ব্যাট হাতে ২০৩ রানের অপরাজিত এক ইনিংস উপহার দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম।

আগামী ১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ জিম্বাবুয়ে। পরের ম্যাচ ‍দুটি হবে যথাক্রমে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে দুথদল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন