• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হচ্ছে

নিজস্ব সংবাদ দাতা / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

১০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হচ্ছে। ফলে সাধারণ ছুটির মেয়াদ বেড়ে ২৫ এপ্রিল হবে।

অবশ্য এখনো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এবার নিয়ে চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হচ্ছে। আজ শুক্রবার দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে।

করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন