• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদকর্মীদের প্রণোদনা দিতে ডিসিদের প্রেস কাউন্সিলের চিঠি 

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

২০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় সাংবাদিকসহ সব সংবাদকর্মীকে প্রণোদনা দিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। রোববার (১৯ এপ্রিল) ঢাকাসহ সব জেলা প্রশাসকদের এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরি করতে নির্দেশনা দিয়েছেন।
গরিবের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণ
সাংবাদিকদের বিষয়ে চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, আপনি লক্ষ করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জানানোর জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।

এমতাবস্থায় আপনার জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে প্রণোদনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হলো


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন