• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

সাংবাদিক খোকনের মৃত্যুতে কুভিকসাসের গভীর শোক প্রকাশ

নিজস্ব সংবাদ দাতা / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

২৯ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার কৃতি সন্তান, দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নেতৃবৃন্দ।
বুধবার (২৯ এপ্রিল) সমিতির অফিসিয়াল ফেসবুকে এক বিবৃত্তি প্রকাশ করেন সমিতির সভাপতি মাহদী হাসান, সাধারণ সম্পাদক আবু রায়হান খান ও সংগঠনের সদস্যরা।

শোকবার্তায় দপ্তর সম্পাদক আবু সুফিয়ান রাসেল বলেন, সাংবাদিক হুমায়ুন কবির খোকন একজন প্রবীন গণমাধ্যমকর্মী ও অসাধারণ ব্যক্তিত্ব হিসেবেই সারাদেশে পরিচিত ছিলেন। তিনি যোগ্য সংগঠক এবং দক্ষ সংবাদকর্মী ছিলেন। খোকন সহকর্মী ও সাংবাদিক সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় নাম। তিনি সাংবাদিক গণমাধ্যমকর্মীদের দুঃসময়ে আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন। তিনি হাজারো সাংবাদকর্মীর অনুপ্রেরণা।

এ সময় কুবিসাস নেতৃবৃন্দ হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য যে, সাংবাদিক হুমায়ুন কবির খোকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। বুধবার ১১ টায় নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগরের রাজাচাপিতলা গ্রামে বাবার কবরের পাশে হুমায়ুন কবীর খোকনকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন