• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]

করোনায় আক্রান্ত আওয়ামী লীগের এমপি শহীদুজ্জামান সরকার

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

২ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নেতার পরিবার সূত্রে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি রাজধানীর ন্যাম ভবনে হোম আইসোলেশনে আছেন। ভবনটি লকডাউন করা হয়েছে।

এই প্রথম একজন সংসদ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত বলে শনাক্ত হলেন। তিনি নওগাঁ-২ আসন থেকে নির্বাচিত।   ষাটোর্ধ্ব সংসদ সদস্যের নমুনা আইইডিসিআরে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার। আজ শুক্রবার তার ফল জানানো হয়েছে। এতে তিনি পিজিটিভ এসেছেন।
তবে আইইডিসিআর থেকে পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে এমপিকেই। 

শারিরীকভাবে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে এই সংসদ সদস্যের পরিবারসূত্র সাংবাদিকদের জানান, ‘সমস্যা হচ্ছে না। এখন বাসাতেই আছি। বাইরে যাচ্ছি না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন