• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পুরুষের শুক্রাণুতেও করোনা ভাইরাস!

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, অনলাইন ডেস্ক : পুরুষের শুক্রাণুতেও প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাস পাওয়া গেছে বলে দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তবে যৌন সম্পর্কে এই ভাইরাসের সংক্রমণ হবে কি না সেটি নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের একটি গবেষণা জামা নেটওয়ার্কের মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়। পুরুষের শুক্রাণুতে করোনা ভাইরাসের উপস্থিতি জানার জন্য চীনের হেনান প্রদেশের শাংকিউ হাসপাতালে চালানো হয়েছে গবেষণাটি। ওই গবেষণায় বলা হয়, করোনা আক্রান্ত রোগীর থুতু, প্রস্রাব এবং মলেও করোনা ভাইরাস পাওয়া গেছে।

জানা গেছে, ১৫ থেকে ৫০ বছর বয়সী ৩৮ জন করোনা রোগীর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাটি চালানো হয়। এদের মধ্যে ছয় জন রোগীর শুক্রাণুতে করোনা ভাইরাস পাওয়া গেছে। রোগীদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর ছিল এবং বাকি দুই জন কিছুটা সুস্থ ছিল।

গবেষকরা বলছেন, তাদের এই গবেষণা সীমিত সংখ্যক নমুনার মাধ্যমে করা হয়েছে। আর এ কারণে যৌন সম্পর্ককালে করোনা ভাইরাস ছড়ায় কি না তা নিয়ে আরো পরীক্ষার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন