• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিআরটিসির ইন্সট্রাক্টর মেঘনার মেয়ে পাখি এবার বাস চালক কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

হোমনায় ৭ চোরাই গরুসহ চোরের সহযোগি এক নারী’ আটক করলেন এএসপি

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
কুমিল্লার হোমনায় গরু চোর সিন্ডিকেট প্রধান জুলু মিয়ার বাড়ি থেকে গোপন সংবাদের বিত্তিতে ৭টি চোরাই গরুসহ চোর সিন্ডিকেটের সহযোগি এক নারীকে আটক করলেন (হোমনা-মেঘনা সার্কেলের) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.ফজলুল করিম ও ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে পুলিশ বাহিনী।

গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের বিত্তিতে (হোমনা-মেঘনা সার্কেলেরর) এএসপি মো.ফজলুল করিম ও ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে হোমনার দুলালপুর ইউনিয়নের কাচারী কান্দি গ্রামে অভিযান চালিয়ে, আব্দুল মোতালেব হোসেন চৌধুরী (ওরফে) জুল মিয়া (৩৫) এর নিজ বাড়ির ফার্ম আকৃতির (গোয়াল ঘর) থেকে ০৭টি চোরাই গরু উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য ০৬ লক্ষ ৮৫ হাজার টাকা হতে পারে বলে জানা যায়।

অভিযানে গরু উদ্ধার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সিন্ডিকেটের প্রধান আঃ মোতালিব হোসেন চৌধুরী (ওরফে) জুলু মিয়া পালিয়ে গেলেও। তার স্ত্রী লিপি আক্তার (৩০)কে আটক করতে সক্ষম হয় পুলিশ। অাটক হওয়া জুলু মিয়ার স্ত্রী লিপি আক্তার (৩০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তার স্বামী জুলু মিয়া চোরী হওয়া এই ৭ টি গরু হোমনার লটিয়া গ্রামের চিহ্নিত গরু চোর কামাল মিয়া (৪২), পিতা-মৃত আনোয়ার আলী, ও তাহার সহযোগীদের কাছ থেক কম দামে ক্রয় করে। অধিক দামে বিক্রির জন্য নিজের গোয়াল ঘরে রেখেছে বলে স্বীকারোক্তি দেয় পুলিশের কাছে।

চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে গরুর মালিকরা উপস্থিত হয়ে তাদের চোরী হওয়া ৭ টি গরু চিহ্নিত করেন বলে থানা সূত্রে জানা যায়।
উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিকগণ হলেন হোমনা উপজেলার আমির হোসেন-২ টি,গ্রাম জয় নগর,সিরাজুল ইসলাম-১ টি,গ্রাম কাশিপুর, ফজলুর রহমান -১টি গ্রাম কুড়ালিয়াকান্দি, হেলাল উদ্দিন-১ টি গ্রাম,খোদেদাউদপুর, সফিউল্লাহ-১টি,
গ্রাম,খোদেদাউদপুর,মো. আবুল হাসেম-১টি গ্রাম হোমনা সদর পূর্বপাড়া।

এএসপি মো. ফজলুল করিম বলেন, গতকাল হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের একটি বাড়িতে চোরাই গরু আছে এমন গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালাই।
এতে মোতালেব হোসেন (ওরফে) জুলু মিয়ার বাড়ি থেকে মোট ৭টি চোরাই গরু উদ্ধার করি। এদের সহযোগী হিসেবে জুলু মিয়ার স্ত্রী লিপি আক্তারকে আটক করি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ৭ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে এবং তাদের সহযোগী হিসেবে মোতালেব (ওরফে) জুলু মিয়ার স্ত্রী লিপি আক্তারকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে গরুগুলির মালিকদের সন্ধান পাওয়া গেছে এবং তারাও তাদের নিজ নিজ গরু সনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে গরুগুলি মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন