• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চীনা সাংবাদিকদের জন্য ভিসাপ্রাপ্তির নিয়ম কঠিন করল যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

৯ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিউজ ডেস্ক :

করোনাভাইরাস মহামারি নিয়ে দুথদেশের চলমান উত্তেজনার মধ্যে এবার চীনের সাংবাদিকদের জন্য ভিসা প্রাপ্তির নিয়ম আরও কঠিন করল যুক্তরাষ্ট্র। 

শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্কিন সাংবাদিকদের সঙ্গে চীনের বাজে আচরণের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত কয়েকমাস ধরেই একে অপরের সাংবাদিকদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে চীন ও যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে মার্কিন তিন সংবাদপত্রের তিন জন সাংবাদিককে বহিষ্কার করেছিল চীন। এ ঘটনার এক মাস পর যুক্তরাষ্ট্র জানায়, চীনের রাষ্ট্রীয় পাঁচটি গণমাধ্যমকে এখন থেকে বিদেশি দূতাবাসের মতো নজরদারির আওতায় রাখা হবে। এর একদিন পর চীনের ওপর ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মতামতকে ‘বর্ণবাদীথ আখ্যা দিয়ে সংবাদপত্রটির তিন জন সাংবাদিককে (দুজন মার্কিন ও একজন অস্ট্রেলিয়ান) বহিস্কার করে বেইজিং।

চীনের এমন কর্মকাণ্ডকে ‘স্বাধীন সাংবাদিকতার দমনথ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

চীনা সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির নতুন নিয়ম আগামী সোমবার থেকে কার্যকর হবে। এখন থেকে মাত্র ৯০ দিনের জন্য সীমিত সংখ্যক সাংবাদিককে এই ভিসা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন