• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

৩৭ দিন পর ফের উহানেই ফিরল করোনা!

নিজস্ব সংবাদ দাতা / ২৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
বিশ্বব্যাপী বিপর্যয় নামিয়ে এনেছে করোনাভাইরাস। ইতোমধ্যে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সকে মৃত্যুপুরীতে পরিণত করেছে এই ভাইরাস। এর তাণ্ডবে থমকে গেছে গোটা বিশ্ব।

প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে গত কয়েক মাস ধরে বারবার শিরোনামে উঠে এসেছে চীনের উহান শহর।

কেউ বলেন, উহানের মাছের বাজার থেকে ছড়িয়েছে ভাইরাসটি। আবার কেউ বলছেন উহানের ভাইরোলজি ল্যাবরেটরি থেকেই বেরিয়ে এসেছে করোনা।

তবে সব বিতর্ক পিছনে ফেলে উহান করোনা মুক্ত হয়েছে বলে জানা যাচ্ছিল।

কিন্তু ঠিক এক মাস পর আবারও ফিরে এল সেই অভিশাপ। ৩৭ দিন পর নতুন করে উহান শহরে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আক্রান্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার স্ত্রীও করোনা আক্রান্ত, তবে তার কোনো উপসর্গ নেই।

গত ৩ এপ্রিল শেষবার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল উহানে।

এরপর থেকে একরকম করোনামুক্ত হয়ে গিয়েছিল উহান। কিন্তু এবার ফের আক্রান্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়ল।

মনে করা হচ্ছে, পুরনো কমিউনিটি ট্রান্সমিশনের জেরেই এই সংক্রমণ হয়েছে। ওই এলাকায় ২০ জনের শরীরে করোনা পজিটিভ বলে জানা গেছে। যদিও চীনের ন্যাশনাল ও লোকাল হেলথ কমিশন উপসর্গবিহীন করোনা আক্রান্তদের হিসেবের মধ্যে ধরে না।

৭৬ দিনের লকডাউন শেষে ৮ এপ্রিল উহানের সীমান্ত খুলে দেওয়া হয়। এ নিয়ে উহানে শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৪ জন। সূত্র: ফোর্বস


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন