• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এমপির পিএস ও ভাইসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা চার খুনের ঘটনায় থেমে গেল আগামী-অদিতের বিয়ের স্বপ্ন বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ কমলাপুরের ইয়াসিনকে বিয়ের প্রস্তুতি, এক সপ্তাহের মধ্যে ঘর বাঁধার দাবি তরুণী মিমের বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি

পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মো: আল হাসান:

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে রতনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আবু হাসান এবং উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে গোলাম রাব্বিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন