• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এমপির পিএস ও ভাইসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা চার খুনের ঘটনায় থেমে গেল আগামী-অদিতের বিয়ের স্বপ্ন বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ কমলাপুরের ইয়াসিনকে বিয়ের প্রস্তুতি, এক সপ্তাহের মধ্যে ঘর বাঁধার দাবি তরুণী মিমের বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম,অর্থনীতি  ডেস্ক:

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলাদেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ১ জুলাই থেকে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরে দৈনিক গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হলেও গত এক সপ্তাহে তা বেড়ে ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক লেনদেনের পরিমাণ ৩৭ কোটি ৩৩ লাখ টাকা থেকে বেড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়েছে।

এদিকে বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও বেড়েছে। ২১ জুলাই পর্যন্ত এ সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলো বাংলা কিউআর সেবা সম্প্রসারণে ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়ায় দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন