• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিআরটিসির ইন্সট্রাক্টর মেঘনার মেয়ে পাখি এবার বাস চালক কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

গজারিয়ায় ৬’শ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিএনপি

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

১৩ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধিঃ কেন্দ্রিয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে গজারিয়া উপজেলায় ৬’শ নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি।

আজ ( বুধবার ) দুপুরে উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৬’শ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ২কেজি করে আলু, ১কেজি করে পেয়াজ, ১লিটার করে তেল, দুই প্যাকেজ করে সেমাই ও লুডুলস, এক প্যাকেট বিস্কুট, ১কেজি করে চিনি ও আধা কেজি করে গুড়ো দুধ দেওয়া হয়।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন (ভিপি মোহন) , গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান সফিক, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, সহ সভাপতি সালাউদ্দিন আহমেদ, কোষাধক্ষ্য আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মারুফ মিয়াজী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন