• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

ফেসবুকে মাফ চেয়ে পোস্ট দেয়ার কিছুক্ষণ পরই সাংবাদিকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

৩০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ফেসবুকে নিজেরওয়ালে মাফ চেয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেয়ার ২ ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।

এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে তিনি ফেসবুক ওয়ালে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন তার সন্তান।

জানা গেছে, গত দুইদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাতের শরীরে করোনা উপসর্গ ছিল। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন।

এছাড়া তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন