• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার :ড.খন্দকার মারুফ হোসেন হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ

মানবিকতার সূর্য ডুবছে; জীবনের অন্তিম আর কত দূর?

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

৯ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
রাব্বি হাসানঃ মানুষ মরনকে সঙ্গী করেই প্রতিটি দিন প্রতিটি রাত পাড় করে চলেছে। মৃত্যু ঠিক স্বাভাবিক ভাবেই তার কার্যক্রম চালায় কিন্তু আমরা বেঁচে থেকে যে কার্যক্রম চালাই তা কি স্বাভাবিক? এই যে পৃথিবী জুড়ে করোনার তান্ডব তবুও কি আমরা মানবিক কিংবা মানুষ হতে পেরেছি?

একদল মানুষ কাক ডাকা ভোর কিংবা কুকুর ডাকা গভীর রাত কোন কিছুই করোনার সম্মুখ যুদ্ধ থেকে তাদের ফেরাতে পারে না।
আপনারই দেয়া সামান্য কিছু ত্রাণ কিংবা শুকানো খাবার নিয়েই তারা ছুটে চলে শতশত অনাহারে অনাবৃত মানুষের প্রান্তে প্রান্তে।

কখনো দুর্গম কখনো বা মরার উপর খাড়ার ঘা সহ্য করেই রাত বিরাতে তারা দিগন্ত পেরিয়ে উপস্থিত হয় মানবতার জয়গান নিয়ে। আর তৃপ্তির হাসির মালিক তো একমাত্র তারাই।

আর এই যে আখের বোঝাই করা অমানুষ
আপনাকেই বলছি- কখনো কি ভেবেছেন প্রকৃতি যে কাউকে কখনো ছাড় দেয় না? Revenge of nature কথাটি বিশ্বাস হয়?

আপনি কি কখনো তৃপ্তির হাসি হেসেছেন?কখনো চেয়ে দেখেছেন অনাহারে পড়ে থাকা দুই বছরের কিংবা সদ্য ছাড়পত্র পাওয়া শিশুর চোখের কোল বেয়ে টপটপ করা অশ্রুবিন্দু?

আচ্ছা! আপনাদের মানবিকতার সূর্য ডুবে গেছে; জীবনের অন্তিম আর কতদূর?


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন