• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

দেশে গত ২৪ ঘন্টায় আরো ৩,৪৮৯ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৪৬

নিজস্ব সংবাদ দাতা / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২০ (স্টাফ রিপোর্টার): গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ৮ জন। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ২,১৯৭ জনের, শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.২৮%। ২৪ ঘন্টায় ১৫,৬৭২ টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩,৪৮৯ জন, শনাক্তের হার ২২.২৬%। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১,৭২,১৩৪ জনে। একদিনে সুস্থ হয়েছে আরো ২,৭৩৬ জন, এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাড়ালো ৮০,৮৩৮ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬.৯৬%। বুধবার (০৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন