• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

করোনায় বিশ্বে একদিনে আবারো রেকর্ড সংক্রামণ

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভিডেস্ক .: বিশ্বজুড়ে একদিনে রেকর্ড দুই লাখ ৩০ হাজার ৩৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। ডব্লিউএইচওর রোববারের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় পাওয়া তথ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়।

এর আগে ১০ জুলাই এক দিনে দুই লাখ ২৮ হাজার ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল ডব্লিউএইচও। এতদিন সেটাই ছিল বিশ্বে এক দিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্য জানাচ্ছে, নতুন আক্রান্তদের নিয়ে বাংলাদেশের স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা ছিল এক কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৫১ জন।

কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর সংখ্যা গত বেশ কিছুদিন ধরে পাঁচ হাজারের কাছাকাছি থাকছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে করোনাভাইরাস সংক্রমণে জানুয়ারির শুরুর দিকে প্রথম মৃত্যুর পর সাত মাসের মাথায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ৬৮ হাজার ছাড়িয়ে গেছে।

শনাক্ত ৩৩ লাখ ৪ হাজার ১৪২ জন রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ১৮ লাখ ৬৪ হাজারের বেশি রোগী নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর তৃতীয় স্থানে থাকা ভারতে ৮ লাখ ৪৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত।

এক লাখ ৩৫ হাজার ১৯০ জনের মৃত্যুতে বিশ্বের মৃতের সংখ্যায়ও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ৭২ হাজারের বেশি মৃত্যু নিয়ে এরপরই আছে ব্রাজিল। আর তৃতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে বিশ্বজুড়ে করোনাভাইরাস লকডাউন শিথিল হওয়ার পর থেকে নতুন রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন