• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

করোনাভাইরাসে এ পর্যন্ত বাংলাদেশে ২১ সাংবাদিক মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ (স্টাফ রিপোর্টার): মহামারী করোনায় বাংলাদেশে ২১ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং ৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাবে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সাংবাদিকরা বেশি স্বাস্থ্যঝুঁকি আছেন। খবর দ্য টেলিগ্রাফের। সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন পেরুতে। সেখানে ৩৭ সাংবদিক করোনায় মারা গেছেন। ব্রাজিলে মারা গেছেন ১৬ জন। জেনেভাভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামে একটি সংগঠনের তথ্যমতে, করোনায় এ পর্যন্ত ১৮৬ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক বলেছেন, এখানে সুরক্ষাসামগ্রীর অভাবে গণমাধ্যমকর্মীরা ঝুঁকির মধ্যে আছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আওয়ার মিডিয়া, আওয়ার রাইট নামে ঢাকাভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাত দিয়ে বলা হয়েছে– বাংলাদেশে এ পর্যন্ত ৫৭৪ গণমাধ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন