• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গজারিয়া উজ্জীবিত ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

২৩ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,

গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাসষ্টান এলাকার নেয়ামত শুকরিয়া সংলগ্ন শাহানারা শপিং কমপ্লেক্সের সভা কক্ষেউজ্জীবিত ফাউন্ডেশনের উদ্যোগে ৪৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে ।

উজ্জীবিত ফাউন্ডেশনের সভাপতি এবং হোসেন্দী বহুমখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, অধ্যাপক ডা: মাজহারুল হক তপন এর সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জীবিত ফাউন্ডশনের প্রধান সমন্নয়কারী শিক্ষাবৃত্তি ২০১৯ এর হোসেন্দী বহুমখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল আলম । আরো উপস্হিত ছিলেন গোলাম কিবরিয়া মোল্লা সহ সভাপতি উজ্জীবিত ফাউন্ডেশন , মোঃ মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক উজ্জীবিত ফাউন্ডেশন। স্বাগত বক্তব্য রাখেন রেজাউল করিম শাহিন কোষাধ্যক্ষ উজ্জীবিত ফাউন্ডেশন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় ডা: মাজহারুল হক তপন বলেন, উজ্জীবিত ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ছাড়াও সমাজের অস্বচ্ছল, মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাড়ানো আমার কাজ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন