• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

২৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, , টাংগাইল :

টাংগাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

জানা যায়,আজ রোববার বিকেল ৫ ঘটিকার সময় সদর উপজেলার টাংগাইল যমুনা সেতু মহাসড়কের বিক্রম হাটি এলাকায় মোটরসাইকেলযোগে ঢাকা থেকে টাংগাইল আসার সময় বিক্রমহাটি এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেল কে চাপা দিলে ঘটনা স্থলেই পুলিশ সদস্য কাজী ওয়াজেদ(৪৫)এর মৃত্যু হয়।

নিহত পুলিশ এর টিএসআই ডিএমপি তে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে টাংগাইল সদর পুলিশ ফাড়ির পরিদর্শক ওসি মোশারোফ হোসেন জানান,ময়নাতদন্তের জন্য লাশ টাংগাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন