• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে প্রাননাশের হুমকি , থানায় জিডি

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

২৩ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া :কুমিল্লার মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেককে মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তির প্রাননাশের হুমকির অভিযোগ। এ বিষয়ে মেঘনা থানায় আব্দুল মালেক বাদী হয়ে আজ সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি করেন যার নাম্বার ৭০৮/২৩ – ০৮ -২০২০। ডায়েরি সূত্রে জানা যায় ২২ আগষ্ট রাত ১০.৪৪ টায় +০১৫৩৭৬২৬৯৫৯ নাম্বার থেকে অজ্ঞাত ব্যক্তি আবদুল মালেকের ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৯১৮ ১৭ ২২ ৫৯ নাম্বারে কল করে পেশাগত বিষয়ে গাল মন্দ সহ আপত্তিকর মন্তব্য করে ফলে আবদুল মালেক পরিচয় জানতে চাইলে পরিচয় না দেওয়ায় তিনি নিজেই ফোন কেটে দেন এর এক মিনিট পর +৮৮ ০১৫ ৩৮ ০৮ ২৩ ৯৭ নাম্বার থেকে আবদুল মালেকের ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৯১৮ ১৭ ২২ ৫৯ ফোন দিয়ে তাকে মেঘনায় সাংবাদিকতা করতে দেওয়া হবেনা যদি করে তা হলে খুন ও গুম করিয়া ফেলিবে। এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন একটি জিডি করা হয়েছে তদন্ত স্বাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো। এ দিকে আবদুল মালেক বলেন আমি ও আমার পরিবার এখন আমার জীবন নিয়ে শঙ্কিত অপরাধী কে জরুরি ভিত্তিতে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি। উল্লেখ্য আবদুল মালেক দৈনিক সংবাদ, ইংরেজি দৈনিক দি নিউ নেশন ও দৈনিক রূপসী বাংলার মেঘনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন